শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজেপি বিরোধী মমতার প্রস্তাব সিপিএমের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিজেপি বিরোধী মমতার প্রস্তাব সিপিএমের প্রত্যাখ্যান
বিজেপি বিরোধী মমতার প্রস্তাব সিপিএমের প্রত্যাখ্যান

পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতে বিজেপি-বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করতে বাম ও অতিবাম দলগুলোকে নিয়ে একটি যৌথ মঞ্চ গঠনের আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিএম। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলনেত্রীর এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন রাজ্য সিপিএম সম্পাদক মহম্মদ সেলিম। তিনি স্পষ্টভাবে বলেন, “না, একদম না।”

এর ফলে বিজেপি-বিরোধী বৃহত্তর ঐক্য গঠনের সম্ভাবনা শুরুতেই বড় ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে শনিবার (৯ মে) ব্রিগেড ময়দানে এক কর্মসূচিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রুখতে জাতীয় স্তরের ‘ইন্ডিয়া’ জোটের আদলে রাজ্যেও সব বিরোধী শক্তিকে এক হওয়ার আহ্বান জানান। তিনি এমনকি একসময় বিরোধী অবস্থানে থাকা বাম ও অতিবাম দলগুলোকেও এই লড়াইয়ে শামিল হওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০১১ সালে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল তৃণমূল। তবে ২০২৬-এর রাজনৈতিক পরিস্থিতিতে সেই বামদেরই আবার পাশে চাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে মমতার এই প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। দলটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, কোনো “অপরাধী, তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত শক্তির সঙ্গে” তারা জোটে যাবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিতভাবে জানান, “না, একদম না।” পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের দুর্নীতির ইতিহাস বিবেচনায় নিয়েই এই অবস্থান নিয়েছে সিপিএম।

আরও পড়ুন

কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলায় নিহত ৬৯

দলের তরুণ নেতৃত্ব ও প্রাক্তন ছাত্রনেতারাও এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। সিপিএমের বক্তব্য, বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা কোনো দলের সঙ্গে জোটে যাবে না, বরং এককভাবে লড়াই চালিয়ে যাবে।

এদিকে তৃণমূলনেত্রীর এই প্রস্তাবের সমালোচনা করেছেন প্রাক্তন টিএমসিপি নেতা সুপ্রিয় চন্দও। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন সরকার গঠনের পরপরই বিরোধী শিবিরের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: