শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক
নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক

নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ বানিয়েছে তুরস্ক। আজ সোমবার সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে এই বোমাটি।

আজ থেকে তুরস্কে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনীর প্রধান ভেন্যু ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক এয়ারপোর্ট, ওয়াও হোটেল এবং আতাকয় মারিনা এলাকা।

বোমাটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ (আরডিসি)। আরডিসির গবেষক দলের নেত্রী নিলুফার কুজুলু সাংবাদিকদের জানিয়েছেন, ‘গাজাপ’ বোমাটি বর্তমানে প্রচলিত স্ট্যান্ডার্ড এমকে সিরিজ ঘরানার এবং এই ঘরানার যত বোমা বর্তমান পৃথিবীতে প্রচলিত আছে, সেগুলোর তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।

এমকে সিরিজ ঘরানার অন্যান্য বোমার মতো গাজাপও এরিয়াল, অর্থাৎ বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা। তবে সব যুদ্ধবিমান থেকে এই বোমা নিক্ষেপ করা যাবে না। শুধু এফ ১৬ এবং এফ ৪ ফ্যান্টম এয়ারক্রাফট যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে গাজাপ।

আরডিসির তথ্য অনুযায়ী, সাধারণ স্ট্যান্ডার্ড এমকে সিরিজের বোমায় ফ্র্যাগমেন্টেশন বা বিস্ফোরক উপাদান থাকে প্রতি মিটারে ৩দশমিক ২, আর গাজাপে প্রতি মিটারে বিস্ফোরক উপদানের অনুপাত ১০ দশমিক ১৩।

ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম গাজাপ। নিলুফার বলেছেন, গাজাপ যেখানে বিস্ফোরিত হবে— বিস্ফোরণের পর তার চারপাশের ১৬০ মিটার এলাকায় তাপমাত্রা পৌঁছাবে ৩ হাজার ডিগ্রি সেলসিয়াসে। এই পরিমাণ তাপে ইস্পাত গলে যায়।

“গাজাপের শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণবিক বোমার পরেই। অর্থাৎ বর্তমানে বিশ্বে পরমাণু বোমা ব্যতীত সবচেয়ে শক্তিশালী যেসব বোমা রয়েছে, গাজাপ সেসবের মধ্যে অন্যতম ও শীর্ষস্থানীয়”, সাংবাদিকদের বলেছেন নিলুফার।

সূত্র : আনাদোলু এজেন্সি, ফার্স্টপোস্ট

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: