শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে হামলা দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে হামলার বিষয়টি এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সোমবার (১৭ আগস্ট) টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং সঙ্গে  থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত হেনেছে।

ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘সঠিক ও নিখুঁত’ হিসেবে বর্ণনা করে সারি বলেন, এই হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে। মুখপাত্র আরও জানান, ইয়েমেনের মধ্য-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের সাহন আল-জিন সামরিক ক্যাম্পে অবস্থিত একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতি বাহিনী।

আরও পড়ুন

চাঁদপুরে ইলিশের মূল্যবৃদ্ধি ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা

২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে।

২০২৩ সালে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/ইউএম

হামলা ,সৌদি,হুতি

শেয়ার করুন: