শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় আনন্দের উৎসব রূপ নিয়েছে এক ভয়াবহ ট্র্যাজেডিতে। লিংওয়ালা পৌরসভার একটি ভবনে রাতভর চলা এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের করুণ মৃত্যু হয়েছে।

আঞ্চলিক মেয়র নরবার্ট মুশিঙ্গা শনিবার সকালে জানান, গভীর রাতে ভবনে আগুন লাগার পর তা ভোর পর্যন্ত জ্বলতে থাকে। সরু করিডোর দিয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে তৈরি হয় মারাত্মক ভিড়, যা প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

কঙ্গোলিজ প্রেস অ্যাজেন্সিকে মেয়র মুশিঙ্গা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ২২ জন নিহত হলেও পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পর সড়ক থেকে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি এই অগ্নিকাণ্ডকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

কিনশাসার অপরিকল্পিত ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়শই প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় গণমাধ্যমের মতে, শুষ্ক মৌসুমে এখানে আগুন লাগার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সূত্র: কঙ্গোলিজ প্রেস অ্যাজেন্সি

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: