শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের উত্তরাখণ্ডে পানিতে ভেসে গেলেন ১১ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার হারসিল এলাকায় প্রবল বন্যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। যারমধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে আঘাত হানে আকস্মিক বন্যা। এরপর সেখানকার সেনাক্যাম্পে থাকা ১১ সেনা নিখোঁজ হন।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যা সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।

ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে।

ক্লাউডব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক। ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়।

ভোরের আকাশ/তাকা

উত্তরাখণ্ডভারতবন্যানিহত

শেয়ার করুন: