শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পকে থামাতে নোবেল দিন: ব্যঙ্গ করে মন্তব্য হনসল মেহতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্পকে থামাতে নোবেল দিন: ব্যঙ্গ করে মন্তব্য হনসল মেহতার
ট্রাম্পকে থামাতে নোবেল দিন: ব্যঙ্গ করে মন্তব্য হনসল মেহতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক হনসল মেহতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “যদি নোবেল পুরস্কার দিলেই ট্রাম্প চুপ করে যান, তাহলে অবশ্যই তাকে তা দেওয়া হোক। এমন একজন অনর্গল কথা বলা মানুষকে থামানোর জন্য এটি সামান্য বিনিয়োগ মাত্র।”

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করে বলেন, তার ৪–৫ বার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। তিনি দাবি করেন, কঙ্গো-রুয়ান্ডা, সার্বিয়া-কসোভো ও ভারত-পাকিস্তানের মতো বড় বড় দ্বন্দ্ব তিনি থামিয়েছেন। তবে তার ভাষ্য অনুযায়ী, নোবেল শুধু ‘উদারপন্থিদের’ দেওয়া হয় বলে তিনি তা পাননি।

ট্রাম্পের এ ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই পরিপ্রেক্ষিতে হনসল মেহতার ব্যঙ্গাত্মক মন্তব্যটি ব্যাপক সাড়া ফেলে এবং রসিকতা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: