শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজের প্রত্যাশা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তাকে নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে তারা হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।

শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে থেকে ভারতের হাইকমিশনে নিযুক্ত দুই প্রেস অফিসার অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। এ বিষয়ে ভারতের অবস্থান বা প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল জানান, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে ভারত অবগত রয়েছে। তারা ভারতকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে এবং ভারত বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেড় কোটি মানুষ

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ওই সফরের উদ্দেশ্য বা বিস্তারিত বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা বলবেন তিনি।

ভোরের আকাশ/ইউএম

বাংলাদেশ হাইকমিশনভারত

শেয়ার করুন: