শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৮১ এমপি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিয়ার স্টারমারের পদত্যাগ কিংবা সরে দাঁড়ানোর দাবি জানানো লেবার পার্টির এমপিদের সংখ্যা বেড়ে ৮১ জনে পৌঁছেছে। সর্বশেষ এ দাবিতে যোগ দিয়েছেন মোরক্যাম্ব ও লুনসডেলের এমপি লিজি কোলিংগে।

এক বিবৃতিতে লিজি কোলিংগে বলেন, তার কাছে এখন পরিষ্কার যে প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা হারিয়েছেন। তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তার প্রথম দায়িত্ব নির্বাচনী এলাকার জনগণ ও দেশের প্রতি। সে কারণেই তিনি মনে করেন, কিয়ার স্টারমারের উচিত সরে দাঁড়িয়ে নতুন নেতৃত্বের কাছে সুশৃঙ্খলভাবে দায়িত্ব হস্তান্তরের পথ তৈরি করা।

আরও পড়ুন

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে বাংলাদেশের টেস্টে জয়

লেবার পার্টির নিয়ম অনুযায়ী, দলটির ২০ শতাংশ এমপি প্রকাশ্যে নতুন কোনো প্রার্থীকে সমর্থন দিলে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। বর্তমানে ৮১ জন এমপি স্টারমারের পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানালেও তারা এখনো বিকল্প কোনো নেতার পক্ষে এককভাবে ঐক্যবদ্ধ হননি। এদিকে রাজনৈতিক এই চাপের মধ্যেই সরকারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেফগার্ডিং মন্ত্রী জেস ফিলিপস।

এক বিবৃতিতে জেস ফিলিপস বলেন, তিনি সবসময়ই লেবার সরকারের সফলতা ও জনপ্রিয়তার জন্য কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবেন। তবে তিনি যে পরিবর্তনের আশা করেছিলেন, তা বর্তমান নেতৃত্বের অধীনে দেখতে পাচ্ছেন না। এজন্য তিনি আর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারছেন না বলে জানান। সূত্র: বিবিসি, আল-জাজিরা

ভোরের আকাশ/সু.পা

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

শেয়ার করুন: