শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

শত্রুরা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শত্রুরা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না: পেজেশকিয়ান
শত্রুরা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না: পেজেশকিয়ান

যুদ্ধের মাধ্যমে কোনো শত্রু ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টার পাশাপাশি অন্যের অসংগত দাবির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে তেহরান।

মঙ্গলবার (৩ নভেম্বর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রাদেশিক গভর্নর এবং বড় শহরের মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, জনগণের সংহতি ও সহযোগিতার মাধ্যমে শত্রুদের তৈরি চ্যালেঞ্জ এবং সংকট অতিক্রম করতে হবে ইরানকে।

প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে এবং ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ বিষয়ে প্রশাসনকে কিছু বিশেষ কর্তৃত্ব দিয়েছেন।

যুদ্ধে কারও লাভ হয় না মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, ‘শত্রুরা যুদ্ধের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করাতে পারবে না। আমরা তাদের মিথ্যাচার ও অতিরিক্ত দাবির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব।’

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সীমান্ত বাণিজ্য ও লেনদেনে বাধা ও নিষেধাজ্ঞা আরোপের চেষ্টার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শত্রুরা সীমান্ত বন্ধ করতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য ব্যাহত করতে চায়।

তবে জনগণের সংহতি ও সহযোগিতা শত্রুদের চেষ্টা ও ষড়যন্ত্র বানচাল করতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনগণ সরকারের পাশে থাকলে শত্রুর হুমকি থেকে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে জোর দেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘জনগণ যদি আমাদের বিশ্বাস করে, তবে আমরা শক্তির সঙ্গে শত্রুদের মোকাবিলা করতে পারি এবং তাদের চক্রান্ত ও পরিকল্পনা নস্যাৎ করতে পারি।’

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: