শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯; নিখোঁজ ১,৩৮৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোতি কোশি নদীর পানি বেড়ে নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলা ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সখ্যা দাঁড়িয়েছে ২৮৯ এবং ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপাল ও তিব্বতের সরকারি কর্মকর্তাদের সর্বশেষ তথ্য থেকে এ সংখ্যা জানা গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাবাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য, ২৮ জন পুলিশ সদস্য এবং সশস্ত্র বাহিনীর ১৩ সদস্য রয়েছেন। নেপালের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক।

নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ১৭৭ জন ভারতীয়, ৬৩ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয়, ৩৩ জন ব্রিটিশ এবং ২৫ জন কানাডীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া আরও কয়েকটি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

নেপালে বন্যার্তদের জন্য যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিরং জেলায় ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। বন্যায় সৃষ্ট কাদা, পাথর ও ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভোতি কোশি নদীর হড়পা বানের প্রবল স্রোতে নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট, রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: