শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর গোপনে যুক্তরাষ্ট্রে যাওয়া ফ্লাভিও বলসোনারো দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রাজিলে ফিরে গেলে রাজনৈতিক চাপ ও বিচারিক প্রক্রিয়ার মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (১৫ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য এপক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো বলেন, বিদেশে অবস্থান করেও ব্রাজিলে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র থেকেই তিনি দেশের পক্ষে কথা বলতে পারবেন, রাজনৈতিক সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

পরিবারসহ তাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর জন্য দেশটির জনগণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান বলসোনারো। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার চেষ্টা করছেন।

বলসোনারো আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের সামনে অনেক ব্যস্ততা রয়েছে বলে তিনি মনে করেন। তাই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে রাস্তাঘাট, রেস্তোরাঁ ও বিমানবন্দরে যেসব মার্কিন নাগরিকের সঙ্গে তার দেখা হয়েছে, তারা সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন বলসোনারো। তাদের উৎসাহ তাকে শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর দেশ ছাড়েন বলসোনারো। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় তাকে পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি গোপনে ব্রাজিল ছেড়ে যান বলে পরে জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমে আর্জেন্টিনা এবং পরে ইকুয়েডর যাওয়ার কথা ছিল তার। নির্বাচনে পরাজিত সিনেটর ফ্লাভিও বলসোনারোর ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ ছাড়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছিলেন লুলা দা সিলভা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাবাকে নিয়ে নির্মিত ‘ডার্ক হর্স’ নামের জীবনীভিত্তিক চলচ্চিত্রের অর্থায়নে অনিয়মের অভিযোগে ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করছে দেশটির সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

এছাড়া ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী উইলার তোমাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি পৃথক অর্থ পাচারের তদন্তেও সন্দেহভাজন হিসেবে রয়েছেন বলসোনারো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের নির্বাচনের ফল নিয়ে তার সংশয় ছিল। তিনি বলসোনারো ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছেন।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: