শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে ঘটনায় শোকাহত অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক, আতঙ্ক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের শৈশবের একটি তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

তিনি লেখেন, “কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শেখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত থাকে। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউজ বা নির্যাতনের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম।”

শিশুদের মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “চার-পাঁচ বছরের একটি শিশুর মনে এসব ঘটনা কতটা ভয়, অস্বস্তি ও না বলা কান্না তৈরি করে, তা ভাবলেই কষ্ট লাগে। আমি বিশ্বাস করি, যারা এমন অপরাধ করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।”

আরও পড়ুন

ঈদের সাত দিন, সাত নায়িকার সিনেমা উৎসবে চ্যানেল আই

পোস্টে তিনি আরও বলেন, অপরাধীদের শাস্তি একদিন না একদিন অবশ্যই এই পৃথিবীতেই ফিরে আসে—এমন বিশ্বাস তিনি ধারণ করেন।

লেখার শেষে বাবাকে স্মরণ করে উর্বী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে এমন জায়গায় হারিয়ে যেতে ইচ্ছে করে যেখানে কেউ তাকে চেনে না, যেখানে কিছুটা শান্তি পাওয়া যেতে পারে।

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী

শেয়ার করুন: