শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাইবার হামলায় গাজার ৬ লাখ পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় ৬ লাখ ফিলিস্তিনি পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। সাইবার হামলার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এই তথ্য চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি স্বীকার করে বিস্তারিত তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

আলজাজিরার প্রতিবেদনে বুধবার (০৩ জুন) বলা হয়, ডব্লিউএফপির একটি স্ব-নিবন্ধন প্ল্যাটফর্মে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাচাই-বাছাই শেষে মানুষ খাদ্য ও নগদ সহায়তার জন্য নিবন্ধন করতেন।

ডব্লিউএফপি সূত্র জানায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল উপকারভোগীদের নাম, পরিচয়পত্র নম্বর, মোবাইল ফোন নম্বর এবং অবস্থান সংক্রান্ত তথ্য।

সংস্থাটি বলেছে, অননুমোদিত পক্ষ এই তথ্যগুলোতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। তবে কীভাবে হামলাটি হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক তেলের দামে ঊর্ধ্বগতি

গাজায় চলমান সংকটের মধ্যে অধিকাংশ ফিলিস্তিনি খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। ফলে উপকারভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ডব্লিউএফপি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত ও নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

যুদ্ধ বিধ্বস্ত গাজা

শেয়ার করুন: