শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে মুছে ফেলতে চায় ইসরায়েল: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে ইসরায়েল বিশ্বমঞ্চ থেকে ফিলিস্তিন ইস্যু সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এমন অভিসন্ধির কড়া সমালোচনা করেন।

এরদোগান বলেন, নতুন নতুন সংঘাত ও বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা তোলাই নেতানিয়াহুর প্রধান লক্ষ্য, যাতে ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার আন্তর্জাতিক আলোচনার বাইরে চলে যায়।

তবে ইসরায়েলের এই চক্রান্ত কোনোদিনই সফল হবে না বলে জোর দাবি জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট করেন, ফিলিস্তিনকে যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন, বিশ্ববাসীর হৃদয়ে তাদের সমর্থন আরও বাড়বে। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঐতিহাসিক লড়াইয়ে তুরস্ক শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এরদোগান।

আরও পড়ুন

মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৬

এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আঙ্কারা পৌঁছান। সফরসঙ্গীদের মধ্যে গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ ও জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও চলমান সংকট নিরসনে বিস্তারিত আলোচনা করেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এরদোগানের সঙ্গে এই বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। সূত্র: আল-জাজিরা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: