শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় তিন বছর পর মিললো ৫৫ ফিলিস্তিনির দেহাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া মালকা পরিবারের বসতবাড়ি থেকে তিন বছর পর ৫৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। 

২০২৩ সালের ১৯ নভেম্বর ভবনটিতে শক্তিশালী বোমাবর্ষণ করা হয়। যুদ্ধের একদম শুরুর দিকে তীব্র ইসরায়েলি আক্রমণের মুখে তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে এই পৈতৃক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তে ভবনটিতে অন্তত ৬০ জনের বেশি সদস্য অবস্থান করছিলেন।

আরও পড়ুন

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ প্রাণহানি

টানা তিন দিন উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এই পৈতৃক ভিটার ধ্বংসস্তূপ থেকে ৫৫টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ বাকীদের সন্ধানে জেইতুন এলাকায় এখনও উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে।

উদ্ধার অভিযানের তদারকি করা সিভিল ডিফেন্সের সমন্বয়ক জানান, আগামী সপ্তাহের শুরুর দিকে মালকা পরিবারের উদ্ধারকৃত সব সদস্যদের একযোগে যৌথ জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: