শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাদ্য সংকট ও অবরোধ ঘিরে বলিভিয়ায় পুলিশের সাথে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সড়ক অবরোধ সরাতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে। এতে খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সরকারের বিরুদ্ধে চলমান এই আন্দোলনের মূল দাবি হলো প্রেসিডেন্টের পদত্যাগ। শ্রমিক সংগঠন ও আদিবাসী সম্প্রদায়ের মানুষও এই বিক্ষোভে অংশ নিচ্ছে।

শনিবার ভোরে পুলিশ বিভিন্ন সড়কে থাকা ব্যারিকেড সরাতে অভিযান চালায়। এ সময় বিক্ষোভকারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

আরও পড়ুন

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে হামলায় নিহত ২৪, আহত ৫০

সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। পরে কিছু এলাকায় পণ্যবাহী যান চলাচল শুরু হলেও বিকেলের দিকে আবারও কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা সড়ক দখল করে নেয়।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

বলিভিয়ায় সংঘর্ষ

শেয়ার করুন: