শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার করছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনাবাহিনী-সমর্থিত নেতা মিন অং হ্লাইং বলেছেন, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছেন তিনি। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

বুধবার (১৮ নভেম্বর) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে সাবেক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে তার। এর মাধ্যমে নিজের পাঁচ বছর মেয়াদের মধ্যেই দেশে চলমান সংঘাতের অবসান ঘটাতে চান তিনি।

২০২১ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিলেন মিন অং হ্লাইং। ওই অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ব্যাপক সমালোচনার মুখে অনুষ্ঠিত নির্বাচনের পর গত এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে সেনাবাহিনী-সমর্থিত দলটির আধিপত্য ছিল।

আরও পড়ুন

ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ক্ষমতা গ্রহণের পর থেকেই ১১ সদস্যের আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছেন মিন অং হ্লাইং। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে আসিয়ানের শীর্ষ সম্মেলনগুলোতে মিয়ানমারের সামরিক নেতৃত্বকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে তিনি আসিয়ানের বেশ কয়েকটি সদস্য দেশ সফরও করেছেন।

এদিকে, গত রোববার আসিয়ান নেতারা জানিয়েছেন, মিয়ানমারের চলমান সংকট সমাধানে জোটের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে দেশটি অগ্রগতি দেখাতে পারলে ধীরে ধীরে আঞ্চলিক জোটে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ভোরের আকাশ/ইউএম
 

মিয়ানমারআসিয়ানসম্পর্ক

শেয়ার করুন: