শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের তেলেঙ্গানায় তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গরমে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিম—সবখানেই তাপপ্রবাহের তীব্রতা দেখা দিয়েছে। চলমান এই তাপপ্রবাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের অধীন সংস্থা তেলেঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টি জেলা তাপপ্রবাহের কবলে রয়েছে। এসব এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। চরম সতর্কতাও জারি করা হয়েছে।

তবে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ১৬ জেলার মধ্যে ৭টিতে। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় ৪ জন, ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর ও নিজামাবাদে ৩ জন করে এবং সূর্যপেট, জগুলাম্বা গড়ওয়াল ও রঙ্গারেড্ডি জেলায় ১ জন করে মারা গেছেন। প্রতিটি মৃতের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।

তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপপ্রবাহের পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। পরবর্তী দুই থেকে তিন দিন একই অবস্থা বজায় থাকতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০টি শহরের তালিকায় তেলেঙ্গানার বেশ কয়েকটি শহরের নামও ছিল। রাজ্য আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে—৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ভারতে মে মাস শুরু হওয়ার পর থেকেই তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটির উত্তর, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহের কবলে রয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা ও রাজস্থানে তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে।

দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে, যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।

ভোরের আকাশ/সু.পা

তাপপ্রবাহে মৃত্যু

শেয়ার করুন: