শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে বাস-ভ্যান সংঘর্ষে ১১ প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থেমে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বহু যাত্রী আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানচালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন

অ্যাঙ্গোলার সোনার খনি ধসে ২৮ শ্রমিক নিহত

দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে মারদান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও সেখানে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটি করাচি থেকে বুনারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের উদ্দেশে রওনা হয়েছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে চালকের অবহেলাকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছে পুলিশ।

ভোরের আকাশ/সু.পা

পাকিস্তানে বাস-ভ্যান সংঘর্ষ

শেয়ার করুন: