ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন আঞ্চলিক সংকটের মূল কারণ: কাতার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার টেলিফোনে আলোচনা করেছেন। আলাপকালে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, টেলিফোনালাপে কাতারের আমির তার দেশ সবসময় সুসম্পর্ক বজায় রাখা এবং ভালো প্রতিবেশীর নীতি অনুসরণ করে আসছে বলে ইরানের প্রেসিডেন্টকে জানিয়েছেন। তিনি বলেন, এমন শত্রুতাপূর্ণ আচরণের প্রত্যাশা কাতারের পক্ষ থেকে ছিল না।
কাতারের আমির এই ঘটনার পর সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন এবং দ্রুত এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার গুরুত্ব আরোপ করেছেন। তিনি এ বিষয়টি অতীতের ঘটনা হিসেবে রাখার ওপর জোর দিয়েছেন।
শেখ মোহাম্মদ বলেন, আঞ্চলিক উত্তেজনার মূল কারণ গাজার ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও যুদ্ধবিরোধী মনোভাব। কাতার কাজ করে যাচ্ছে যাতে এই সংকট পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, “সারা বিশ্বকে এক হয়ে ইসরায়েলের দায়িত্বহীন কার্যকলাপের অবসান ঘটানোর সময় এসেছে।”
সূত্র: আল জাজিরা।
ভোরের আকাশ//হ.র