শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুম্বাইয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান, তিনটি চাকা ফেটে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুম্বাইয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান, তিনটি চাকা ফেটে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত
মুম্বাইয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান, তিনটি চাকা ফেটে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত

ভারতের মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। সোমবার (২১ জুলাই) সকালে কোচি থেকে ছেড়ে আসা বিমানটি মুম্বাইয়ে অবতরণের সময় রানওয়েতে চাকা পিছলে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ঘটনার সময় প্রবল বৃষ্টিপাত চলছিল। খারাপ আবহাওয়ার মধ্যেই অবতরণের সময় বিমানটির চাকা নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে পিছলে যায়। পাইলট বিমানটিকে ফের মূল রানওয়েতে ফিরিয়ে আনতে চেষ্টা করলেও ব্যর্থ হন। এতে করে বিমানটির তিনটি চাকা ফেটে যায় এবং ইঞ্জিনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক, রানওয়েও ক্ষতিগ্রস্ত
হঠাৎ এমন ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রানওয়ে থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “অবতরণের সময় বিমানটি পিছলে যায়। ভারি বর্ষণের কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে ছিল, যার ফলেই দুর্ঘটনাটি ঘটে। তবে সকল যাত্রী, পাইলট এবং ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।”

প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনায় জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। সম্প্রতি আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই ধরনের ঘটনা প্রশ্ন তুলছে বোয়িং ড্রিমলাইনারের নিরাপত্তা নিয়ে।

এর আগে রোববার, ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনারে মাঝ আকাশে আগুন ধরে যায়। পাইলটের দক্ষতায় সেটিকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে একের পর এক দুর্ঘটনা নিরাপদ বিমানযাত্রা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত না করা হলে যাত্রীসুরক্ষা আরও হুমকির মুখে পড়তে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: