শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ

যুক্তরাজ্যের প্রায় ৮০ শতাংশ নাগরিক এখন ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য একটি গুরুতর হুমকি বলে মনে করেন। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ (ন্যাটসেন)-এর সাম্প্রতিক 'ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস' জরিপে এই তথ্য উঠে এসেছে। গাজা ও মধ্যপ্রাচ্যে চলমান দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত ও রক্তক্ষয়ী পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ জনগণের মনোভাবের এই নাটকীয় পরিবর্তন ঘটেছে।

সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৭৮ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন। ২০০৫ সালে এই হার ছিল ৪৮ শতাংশ।

অর্থাৎ বর্তমানে ব্রিটিশদের প্রতি পাঁচজনের মধ্যে প্রায় চারজনই ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন। গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঠিক পরপরই জরিপটি চালানো হয়।

এর আগে, গত জুলাইয়ে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে ইউগভের করা এক জনমত জরিপেও ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের নেতিবাচক মনোভাবের চিত্র উঠে আসে।

ওই জরিপে দেখা যায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না বলে মনে করেন মাত্র ১৭ শতাংশ ব্রিটিশ।

এদিকে, গত তিন বছরে ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের মনোভাবে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালের শরৎকালে, অর্থাৎ গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর এক বছর পর, দেশটিকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করতেন ৭৩ শতাংশ ব্রিটিশ। বর্তমানে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে।

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজারের বেশি শিশু।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: