শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে।

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে। তবে তার বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এনবিসি নিউজের সহযোগী সংস্থা ডব্লিউটিভিএ জানায়, তিনটি ভিন্ন স্থানে গুলির ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং ‘আর আমাদের সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই’।

তার পোস্টে নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ডব্লিউটিভিএ জানায়, ছয়জন নিহত হয়েছে।

ফেসবুকে স্কট লেখেন, আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।

মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।
ভোরের আকাশ/নি. ব

বন্দুকধারীর হামলা

শেয়ার করুন: