শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব : ইরানি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী শাসনব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। খবর আইআরএনএর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বার্তায় সুখোই-২৪ যুদ্ধবিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি ও তার তিন সহযোদ্ধার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান তিনি। একই সঙ্গে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা ইসলামী ইরানের জনগণের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

আরও পড়ুন

জর্ডানে মার্কিন ঘাটিতে এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির

বার্তায় আমির হাতামি বলেন, ইরানের সেনাবাহিনী জাতির প্রতি দেওয়া অঙ্গীকারে অটল রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী শাসনব্যবস্থা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনী প্রস্তুত।

তিনি আরও বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি ও তার তিন সহযোদ্ধার মৃত্যু গভীর শোকের হলেও তাদের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির জন্য গর্বের। তাদের অবদান ও আত্মত্যাগ ইরানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। সূত্র : আইআরএনএ

ভোরের আকাশ/সু.পা

ইরানি সেনাপ্রধান

শেয়ার করুন: