শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না ইরান: গালিবাফ
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না ইরান: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা দিয়েছেন যে তেহরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত ও ঝাপসা পরিস্থিতিতে থাকবে না। ইরানের পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই কড়া বার্তা দেন।

তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরবর্তী কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব কী হবে, তা ইরানের বাহিনীগুলোই নির্ধারণ করবে।

গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় নাকি যুদ্ধ, তা আমাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়।’

তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন যদি তেহরানের সাতটি শর্ত মেনে নেয় তাহলে সমঝোতার পথ খোলা রয়েছে। শর্তগুলোকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করেছেন গালিবাফ।

ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ‘এবার কোনো ভুল করে’, তবে ইরানি বাহিনীই সংঘাতের ভৌগোলিক পরিধি নির্ধারণ করবে।

গালিবাফ বলেন, ‘আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতিতে থাকব না।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: