শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘খামেনিকে হত্যা করলেই যুদ্ধ শেষ হবে’: ইঙ্গিত নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘খামেনিকে হত্যা করলেই যুদ্ধ শেষ হবে’: ইঙ্গিত নেতানিয়াহুর
‘খামেনিকে হত্যা করলেই যুদ্ধ শেষ হবে’: ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে চলমান যুদ্ধের অবসান ঘটবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি খামেনিকে হত্যার সম্ভাবনার ইঙ্গিত দেন।

সোমবার (১৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা যা প্রয়োজন, তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। তবে আমরা এর আগেও তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি, তাহলে যুদ্ধ আরও বাড়বে না—বরং তা শেষ হবে।”

এ প্রসঙ্গে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু আরও বলেন, ইরান প্রকৃতপক্ষে কোনো শান্তি আলোচনা চায় না। তার দাবি, এ বিষয়ে ইসরায়েলের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। এমনকি পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে কিছুটা নমনীয়তাও দেখিয়েছে তেহরান।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়েছেন। তবে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, খামেনিকে হত্যার চেষ্টা পুরোপুরি পরিত্যক্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই বক্তব্য ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেবে।

সূত্র: এবিসি নিউজ, রয়টার্স

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: