শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাতে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় সতর্ক ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের শেষ রাতে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই সতর্কবার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেফরিন বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী, আজ রাতেও ইরানি শাসনব্যবস্থা এবং হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করবে। আইডিএফ রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত এবং যেকোনও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আইডিএফ মুখপাত্র আরও জানান, ইসরায়েলি বিমানবাহিনী সারা দিন ধরে ইরানের শাসনব্যবস্থার বেশ কয়েকজন কমান্ডার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আইডিএফের ৯৮তম ডিভিশন অংশ নিয়েছে।

ডেফরিন বলেন, আমাদের যোদ্ধারা হামলা চালাচ্ছে, সন্ত্রাসীদের নির্মূল করছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে। আমরা প্রতিরক্ষা ব্যুহ আরও শক্তিশালী করছি এবং উত্তর দিকের বাসিন্দাদের ওপর সরাসরি হুমকিগুলো হটিয়ে দিচ্ছি।

বিবৃতিতে তিনি ইসরায়েলি নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। পরিশেষে তিনি প্রতিটি ইসরায়েলি পরিবার যেন একটি নিরাপদ ও শান্ত পাসওভার উৎসব পালন করতে পারে।

সূত্র: জেরুজালেম পোস্ট

ভোরের আকাশ/এনএস

ইরানের হামলাহিজবুল্লাহইসরায়েল

শেয়ার করুন: