শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে ৪০ দিন লড়াই কোনো মজা নয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত: ছবি
সংগৃহীত: ছবি

পারমাণবিক শক্তিসমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াইয়ের মাধ্যমে বিশ্ব ইরানের শক্তি সামর্থ দেখেছে।

একই সঙ্গে তিনি আরব দেশগুলোকে হুমকি দিয়েছেন। আরাগচি বলেছেন, মধ্যপ্রাচের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে সেসব দেশ তাদের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

অপরদিকে সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানান তিনি।

শুক্রবার (৪ জুন) সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে আরাগচিকে বলতে শোনা যায়, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির (দেশের) বিরুদ্ধে, যারা পারমাণবিক শক্তি সমৃদ্ধ, তাদের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে।”

আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেন, “আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষবস্তু হবে।”    

আরও পড়ুন

‘পুতিন-ট্রাম্প টানেল’ প্রকল্পে নতুন উদ্যোগ, স্বাক্ষর হচ্ছে নকশা চুক্তি

সৌদির আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় এমনটি জানিয়ে আরাগচি বলেন, “সৌদি আরবের সাথে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সূত্র: আইআরআইবি

ভোরের আকাশ/এনএস

যুক্তরাষ্ট্রপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

শেয়ার করুন: