শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শত্রুর ধারণার বাইরে আঘাত হানতে প্রস্তুত : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শত্রুর ধারণার বাইরে নতুন সাফল্য ও চমক দেখাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। নতুন করে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইআরজিসি নিজেকে শক্তিশালী জনভিত্তিক বাহিনী হিসেবে উল্লেখ করে জানায়, অবিশ্বস্ত ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে তারা বড় ধরনের অর্জন ও নতুন সক্ষমতা নিয়ে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সমন্বিত কৌশলগত সক্ষমতা নিয়ে ইরানি জাতি গর্বিত। তারা দাবি করেন, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী চাপে পড়েছে এবং দুর্বল হয়ে পড়েছে। সূত্র: তাসনিম নিউজ

বর্তমান পরিস্থিতিকে সামরিক সংঘাতে নীরবতা হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, আলোচনার সময় এবং তথাকথিত যুদ্ধবিরতির পর্যায়ে শত্রুর আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী—বিশেষ করে আইআরজিসির উদ্যোগে—অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি বিবৃতির শেষে জানায়, তারা সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় মনোবল নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। নতুন কোনো আগ্রাসন ঘটলে তাৎক্ষণিক, সিদ্ধান্তমূলক ও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে, যা শত্রুর কল্পনার বাইরেও আঘাত হানবে।

ভোরের আকাশ/সু.পা

শত্রুর ধারণার বাইরে

শেয়ার করুন: