পার্কিং বিমানের নোজ-গিয়ার ভেঙে দুর্ঘটনা : কয়েকজন কর্মী আহত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। উড়োজাহাজটির পরিচালনাকারী সংস্থা লুফথানসা জানিয়েছে বৃহস্পতিবার (০৪ জুন) এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন।
লুফথানসার একজন মুখপাত্র বলেছেন ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জানান, ‘‘দুর্ঘটনার কবলে পড়ার উড়োজাহাজটিতে কোন যাত্রী ছিলেন না। ক্রু সদস্য এবং গ্রাউন্ড স্টাফরা তখন উড়োজাহাজের ভেতরে ছিলেন। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন,বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
দুই ইঞ্জিন বিশিষ্ট এই দূরপাল্লার উড়োজাহাজটির চারপাশে একাধিক জরুরি উদ্ধারকারী যানবাহন পার্ক করে রাখা অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন রয়টার্সের একজন আলোকচিত্রী। উড়োজাহাজটি আংশিকভাবে পেটের ওপর ভর দিয়ে ল্যান্ডিং স্ট্রিপে পড়ে ছিল।
লুফথানসা কর্তৃপক্ষ বলেছে, ‘‘জার্মানির স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির এলএইচ৪৫০ ফ্লাইট হিসেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল। কোম্পানিটি বলেছে, ‘‘আমরা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিলে এর সঠিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছি।’’
জার্মানির লুফথানসা গ্রুপ ৭৮৭-৯ সংস্করণটি পরিচালনা করে থাকে এবং এই ৭৮৭ উড়োজাহাজটি তাদের বহরে তুলনামূলক নতুন সংযোজন। কোম্পানিটি ধীরে ধীরে কম সাশ্রয়ী উড়োজাহাজ বাদ দেওয়ার এবং বিমানবহরকে আরও সহজ ও আধুনিক করার পরিকল্পনা করছে। সূত্র: ব্লুমবার্গ।
ভোরের আকাশ/সু.পা