শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন জাহাজে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজে গুলি চালিয়ে সেটিকে জব্দ করার প্রতিশোধ হিসেবে রোববার ইরানি বাহিনী একাধিক মার্কিন জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ওমান উপসাগরে মার্কিন বাহিনী ‘তুসকা’ নামের কন্টেইনার জাহাজে আরোহণ করার পর মার্কিন জাহাজগুলোর ওপর ইরানি ড্রোন হামলা চালানো হয়। তবে লক্ষ্যবস্তু সামরিক জাহাজ নাকি বাণিজ্যিক জাহাজ ছিল, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

এর আগে ইরান নিশ্চিত করেছিল যে মার্কিন বাহিনী ইরানি জাহাজটি জব্দ করেছে এবং এ পদক্ষেপের পর তারা ‘শিগগিরই’ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা এ পদক্ষেপকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে, যা ৭ এপ্রিল ঘোষণার পর থেকে মূলত কার্যকর ছিল।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মার্কিন বাহিনী জাহাজটিকে লক্ষ্যবস্তু করে, এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং তাতে আরোহণ করে।

জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, টুসকা জাহাজটি ১২ এপ্রিল মালয়েশিয়ার ক্লাং বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেছেন, মার্কিন বাহিনী জাহাজে আরোহণের আগে সেটির ওপর গুলি চালায়।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এ ঘটনার কথা ঘোষণা করেন এবং পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তা নিশ্চিত করে। সেন্টকম জানায়, ইউএসএস স্প্রুয়েন্স নামের জাহাজটি ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে আটক করেছে, যেটি ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

সেন্টকমের মতে, মেরিন সেনারা জাহাজটিকে মার্কিন হেফাজতে রেখেছে। এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি ইরানের বন্দর আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল।

সেন্টকম মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এর প্ল্যাটফর্মে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি মার্কিন যুদ্ধজাহাজ গুলি চালানোর আগে জাহাজটিকে সতর্ক করছে।

যোলফাগারি বলেন, আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং সামুদ্রিক জলদস্যুতায় লিপ্ত হয়ে ইরানের একটি জাহাজের নেভিগেশন ব্যবস্থা অচল করে দিয়ে সেটিতে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন বাহিনী জাহাজটিতে ‘বেশ কিছু সন্ত্রাসী মেরিন সেনা’ নামানোর পর সেটিতে আরোহণ করে।

তিনি বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি যে, মার্কিন সামরিক বাহিনীর এ সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনী শিগগিরই জবাব দেবে এবং পাল্টা ব্যবস্থা নেবে।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: