শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ইয়েমেনে সৌদির বিমান হামলায় শিশুসহ নিহত ১১

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবারের (২৭ নভেম্বর) ওই হামলা প্রাদেশিক রাজধানী তাইজের দক্ষিণে অবস্থিত আল-তুরবাহ শহরে আঘাত হানে।

বিদ্রোহী হুথি গোষ্ঠী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের ‘বেশির ভাগই’ শিশু।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

আল জাজিরা স্বাধীনভাবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে শুক্রবার পরে জোটের পক্ষ থেকে বলা হয়, হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আরবের রিয়াদ অঞ্চলের দিকে যাওয়ার সময় তারা সেটি ধ্বংস করেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: