শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহররমের প্রথম দশক শেষে খামেনির দাফন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে সংশ্লিষ্ট স্মরণসভা কমিটি। কমিটি জানিয়েছে, মহররম মাসের প্রথম দশ দিন শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ জুন) কমিটির সদর দপ্তর খামেনি ও তার পরিবারের সদস্যদের স্মরণসভা, জানাজা এবং দাফন অনুষ্ঠান নিয়ে দ্বিতীয় বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণে মর্যাদাপূর্ণভাবে জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমে অনুষ্ঠান নিয়ে প্রকাশিত যাচাইবিহীন তথ্য ও জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কমিটির ভাষ্য অনুযায়ী, ভুয়া ও ভিত্তিহীন তথ্যের কারণে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইমাম হুসাইনের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি সম্মান জানিয়ে আশুরা উপলক্ষে মহররমের প্রথম দশ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

প্রথমবার ১২ পারমাণবিক অস্ত্র মোতায়েন দাবি ভারতের

কমিটি জানিয়েছে, শোকাহত মানুষের উপস্থিতি ও প্রয়োজনীয় সেবাসমূহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। হামলায় আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। সূত্র: মেহের নিউজ

ভোরের আকাশ/সু.পা

আয়াতুল্লাহ আলি খামেনি

শেয়ার করুন: