শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আদালত।

মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। চক্রটি বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে দেশে নিয়ে আসত বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পরিচিত। অনুষ্ঠানটিতে অপরাধবিষয়ক বিভিন্ন প্রতিবেদন প্রচার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সারাহ।

সারাহ দাবি করেছেন, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তাঁর বক্তব্য, এর আগে জীবনে তিনি কখনো মাদক দেখেননি।

আরও পড়ুন

গ্রিসে প্রদর্শনীতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

গত মাসে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলেও তা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। মিসরে মৃত্যুদণ্ড কার্যকর বা অনুমোদনের ক্ষেত্রে দেশটির প্রধান মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই মতামত পাওয়ার পরই রায়টি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি আদালতে ইলেকট্রনিক প্রমাণও উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আসামিদের পারস্পরিক কথোপকথন ও ভিডিও রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সূত্র: বিবিসি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: