শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে হামিদ কারজাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আফগানিস্তান নীতি নিয়ে সমালোচনা করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।

তিনি বলন, গত চার দশক ধরে ইসলামাবাদ প্রায়ই প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে জঙ্গিবাদ ও উগ্রবাদ ব্যবহার করেছে। এই কৌশল ধারাবাহিকভাবে আফগানিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং সহিংসতার চক্রকে উসকে দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে হামিদ কারজাই এসব কথা বলেন। চিঠিতে পাকিস্তানের সাম্প্রতিক আফগান ভূখণ্ডে হামলাগুলোর প্রকাশ্যে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে হামিদ কারজাই বলেন, এগুলো আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে।

কারজাই বলেন, এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং আফগানিস্তানের জাতীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সীমান্তপারের এই আগ্রাসন অব্যাহত থাকলে তা ইতোমধ্যেই অস্থির অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কূটনৈতিক চ্যানেল ও আন্তর্জাতিক ব্যবস্থাগুলো কাজে লাগিয়ে যেন ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধ করা যায়।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় পদক্ষেপ উত্তেজনা কমাতে পারে এবং গভীরতর আঞ্চলিক সংকট এড়াতে সহায়তা করতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

জাতিসংঘপাকিস্তান

শেয়ার করুন: