শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে : আইএইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগের তুলনায় ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়।

গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে, সেটি হবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

আরও পড়ুন

নেতানিয়াহু ‘বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ’ : ট্রাম্প

মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: