শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আফাদ জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫.৫৯ কিলোমিটার (৯.৬৯ মাইল)।

ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।

আরও পড়ুন

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরাইলি মন্ত্রীর

আফাদ আরও জানায়, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দেশটির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমরা আসা সবগুলো প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখছি।

ভোরের আকাশ/ইউএম

ভূমিকম্প তুরস্ক

শেয়ার করুন: