শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানান, সদস্য দেশগুলো এই বিষয়ে একমত হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করতে। খবর আল জাজিরার।

তিনি বলেন, এই নৌ মিশন বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। বিশ্বের একটি বড় অংশের তেল এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের অবরোধ বা উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।

সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়ার পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে ইইউ একদিকে ইরানের ওপর চাপ বাড়াতে চাচ্ছে, অন্যদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌ উপস্থিতিও জোরদার করছে। বিশ্লেষকদের মতে, নতুন এই নিষেধাজ্ঞা শুধু কূটনৈতিক বার্তা নয়-বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য রুট সুরক্ষার একটি কৌশলগত পদক্ষেপ।

ভোরের আকাশ/আ.র

ইরানের ওপর নিষেধাজ্ঞা

শেয়ার করুন: