শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বুমেরাং হবে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা উল্টো ফল বয়ে আনবে। পুতিন জোর দিয়ে বলেন, সার্বভৌম দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেয়ার স্বাধীনতা থাকতে হবে।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, ভারত সবসময়ই নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে বাইরের চাপ থাকলেও ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করবে।

পুতিন বলেন, ভারত সবসময় একটি সার্বভৌম দেশের মতো আচরণ করে এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সম্ভাব্য কোনো নিষেধাজ্ঞার হুমকি তাৎক্ষণিকভাবে উল্টো ফল দেবে।

আরও পড়ুন

হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

ভারতের কৌশলগত স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ভারত একটি সার্বভৌম দেশ, এবং তারা সেইসব পণ্য বেছে নেয়ার স্বাধীনতা রাখে যেগুলোকে তারা সবচেয়ে আধুনিক ও নিজেদের জন্য সবচেয়ে উপযোগী মনে করে। অন্যরা যা-ই বলুক না কেন, ভারত সবসময়ই এভাবেই কাজ করেছে।

ভারত যদি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা—যেমন সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমান বা এস-৫০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার চাপ আসতে পারে কি না, এ প্রশ্নের জবাবে পুতিন বলেন, নয়াদিল্লি ধারাবাহিকভাবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে।


ভোরের আকাশ/ইউএম
 

রাশিয়ার প্রেসিডেন্ট

শেয়ার করুন: