শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিয়েভে রুশ হামলায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার (০৬ জুলাই) শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলন। এ সম্মেলনের ঠিক আগে রোববার (০৫ জুলাই) ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সোমবার (০৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশকো। তিনি জানান, রোববারের হামলায় কিয়েভের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন।

ক্লিৎশকো আরও জানান, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, “ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।”

এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক একাধিক হামলার জবাবে কিয়েভ ও এর আশপাশের সামরিক, জ্বালানি এবং বিদ্যুৎ স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রোববার ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক, পলতাভা, চেরকাসি, চেরনিহিভ ও কিয়েভ অঞ্চলের সামরিক বিমানঘাঁটি, ড্রোন ও রাডার উৎপাদন কারখানা, ভিশনেভের একটি জ্বালানি তেলের ডিপো এবং একটি জাহাজ নির্মাণ ইয়ার্ড লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়।

এছাড়া কিয়েভ ও আশপাশের এলাকায় সাঁজোয়া যান এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কারখানাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় রাশিয়া।

অন্যদিকে একই সময়ে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া এবং রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তাদের হামলায় ক্রিমিয়ার সেভাস্তোপোল শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৫, আহত অন্তত ১০০

এদিকে লেনিনগ্রাদ প্রদেশের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং উস্ত-লুগা ও ভাইসোতস্ক বন্দরে ৫৬টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার রাতে রাশিয়ার অভ্যন্তরে মূলত সামরিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে মোট ৫১৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

কিয়েভ, হামলা

শেয়ার করুন: