শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরব সাগরে ভারতীয় নাবিকদের পাকিস্তান নৌবাহিনীর সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকা পড়া ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

আটকা পড়া জাহাজ এমভি গৌতমে মোট ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ৫ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

জানা যায়, কয়েক দিন আগে ওমানের একটি বন্দর থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি সমুদ্রে ভাসতে থাকে। এর মধ্যেই খাবার, ওষুধসহ প্রয়োজনীয় রসদ শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে জাহাজটি জরুরি এসওএস বার্তা পাঠায়।

এসওএস বার্তাটি প্রথমে পায় ভারতের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি), মুম্বাই শাখা। পরে তারা ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানের কাছে সহযোগিতা চায়। সেই অনুরোধের ভিত্তিতেই পাকিস্তান নৌবাহিনী তাদের জাহাজ পিএমএসএস কাশ্মির ঘটনাস্থলে পাঠায়।

আরও পড়ুন

মমতার নিযুক্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এমভি গৌতমের নাবিকদের খাদ্য, ওষুধ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজটির নিরাপত্তাও নিশ্চিত করা হয়। এ অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) সহায়তা করেছে। সূত্র : রয়টার্স, এনডিটিভি অনলাইন

এর আগে গত মাসেও আরব সাগরে আটকা পড়া একটি জাহাজের ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল পাকিস্তানের নৌবাহিনী। সেই দলে চীন, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

আরব সাগর

শেয়ার করুন: