শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। টানা চতুর্থ কার্যদিবসের মতো দাম বেড়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ১.৫৭ ডলার বা ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.৪৯ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলে ১.৬০ ডলার বা ১.৭২ শতাংশ বেড়ে ৯৪.৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া তেলের বাজারমূল্য সংক্রান্ত তথ্যে এই চিত্র জানা গেছে।

আরও পড়ুন

বন্দুক সব সমস্যার সমাধান হতে পারে না

পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে চালানো হামলার পরপরই বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধি ঘটে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে।

চলমান ছয় মাসব্যাপী এই যুদ্ধ স্থায়ী সমাধানের সম্ভাবনা ফিকে হয়ে যাওয়া এবং সংঘাত পুনরায় তীব্র রূপ নেওয়ার কারণে আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/ইউএম

জ্বালানি তেলবিশ্ববাজার

শেয়ার করুন: