শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। ২০১৯ সালের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠকের পর এবার উত্তর কোরিয়ায় সফরে গেলেন জিনপিং।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের  বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আন্তঃ-কোরীয় সংঘাত—এই বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকতে পারে।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই গত এপ্রিলে পিয়ংইয়ং সফর করেন যেখানে কিম বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্যমতে, শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিয়ুয়ান গাড়িতে করে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে এসে পৌঁছান, যেখানে একটি সামরিক ব্যান্ড এবং ‘উল্লাসিত জনতা’ অধীর আগ্রহে তাদের আগমনের অপেক্ষায় ছিল।

আরও পড়ুন

ইসরায়েল ও তার মিত্রদের তেল-গ্যাস স্থাপনায় হামলার হুমকি তেহরানের

প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু তাদের স্বাগত জানান। তাদের দুই পাশে উত্তর কোরিয়া ও চীনের মধ্যে চিরস্থায়ী বন্ধুত্ব এবং উত্তর কোরিয়া ও চীনের মধ্যে অটুট বন্ধুত্ব ও ঐক্য দীর্ঘজীবী হোক লেখা ব্যানার ছিল।

এরপর শি জিনপিং উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর অভিজাত আনুষ্ঠানিক ইউনিট, কোরিয়ান পিপলস আর্মির গার্ড অব অনার পরিদর্শন করেন।

ভোরের আকাশ/সু.পা

শি’র উত্তর কোরিয়া সফর

শেয়ার করুন: