শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরাসরি সমর্থন জানাল রাশিয়া। মস্কো বলছে, ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে এই স্বীকৃতি একটি কার্যকর পদক্ষেপ হতে পারে।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “রাশিয়া শুরু থেকেই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে রয়েছে। ১৯৮৮ সালেই আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছি।”

তিনি আরও জানান, “এই সংকটের শান্তিপূর্ণ সমাধান তখনই সম্ভব, যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হবে।”

রাশিয়ার এই অবস্থান এমন সময় এলো, যখন ইউরোপজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এদিকে যুক্তরাজ্যেও বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি। চিঠিতে স্বাক্ষরকারী অধিকাংশই লেবার পার্টির সদস্য এবং এটি ব্রিটিশ পার্লামেন্টের প্রায় এক-তৃতীয়াংশের বেশি।

চিঠিতে এমপিরা উল্লেখ করেন, “যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথকে সুগম করবে।”

বিশ্লেষকরা মনে করছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই নতুন তরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে সময়ই বলে দেবে, এই স্বীকৃতিগুলো দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের কোনো টেকসই সমাধান বয়ে আনতে পারে কি না।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: