শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে সাংবাবিদকের প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, “পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধ শুরু হয়েছে। আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক?”

জবাবে ট্রাম্প বলেন, “বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এবং তা খুব, খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন। তাদের দু’জনকে আমি সত্যিই সম্মান করি এবং আমি মনে করি, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে, হ্যাঁ।”

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে গত চার বছরেরও বেশি সময় ধরে কাবুলে সঙ্গে দ্বন্দ্ব চলছে ইসলামাবাদের। ইসলামাদের অভিযোগ, কাবুলে ক্ষমতাসীন তালেবান শাসকগোষ্ঠী টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তালেবান সরকার বরাবর এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ওপর হামলা চালায় টিটিপি। সেই হামলার প্রতিক্রিয়ায় গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী, এতে দুই প্রদেশে ৮০ জন নিহত হন।

সেই বিমান অভিযানের ‘বদলা’ নিতে গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সেনা চৌকিগুলো লক্ষ্য অতর্কিত হামলা চালায় আফগান সেনারা এবং ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে রাত ১২টার দিকে ফিরে যায় তারা।

এই হামলার কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

ভোরের আকাশ/আ.র

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত

শেয়ার করুন: