শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলের একটি শহরে ছত্রীসেনা নামিয়ে স্থল অভিযান চালানোর চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। একই সময়ে ওই এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, গভীর রাতে হেলিকপ্টার ব্যবহার করে বেকা উপত্যকার ‘নবী চিত’ শহরে ছত্রীসেনা নামায় ইসরায়েল। সেনারা লোকালয়ে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধা ও সশস্ত্র স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ইসরায়েলি সেনারা পিছু হটে হেলিকপ্টারে করে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। স্থল অভিযান ব্যর্থ হওয়ার পরপরই নবী চিত ও এর আশপাশের জনপদে ভয়াবহ বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় ১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে লেবানন সেনাবাহিনীর তিন সদস্যও রয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই সংঘাত এখন পুরো লেবাননে ছড়িয়ে পড়েছে। 

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে তারা এই অভিযান পরিচালনা করছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত কয়েক দিনে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ভয়াবহ পরিস্থিতির মুখে প্রায় তিন লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের এক-তৃতীয়াংশ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেলেও বাকিরা চরম মানবেতর জীবনযাপন করছেন।

ভোরের আকাশ/এসএইচ

লেবাননইসরায়েলি হামলা

শেয়ার করুন: