শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই মাসের দাবদাহে যুক্তরাজ্যে প্রায় ৩০০০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ সালের মে এবং জুন— দু’মাসে যে তাপপ্রবাহ বয়ে গেছে যুক্তরাজ্যের ওপর দিয়ে, তাতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার মানুষ। দেশটির সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউএকএইচএসএ) থেকে গতকাল বৃহস্পতিবার প্রদান করা বিবৃতিতে বলা হয়েছে, গত মে এবং জুন মাসে তাপপ্রবাহজনিত শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৭ জনের।

যুক্তরাজ্যের ইতিহাসে তাপপ্রবাহজনিত কারণে এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ২০২২ সালে। সে বছর মে-জুন মাসের তাপপ্রবাহে দেশটিতে ২ হাজার ৯৮৫ জনের প্রাণহানি হয়েছিল।

তবে শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে চলতি বছর গরম ও তাপপ্রবাহজনিত কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। কারণ সাধারণভাবে আগস্ট মাস যুক্তরাজ্যে উষ্ণতম মাস হিসেবে পরিচিত।  

এপ্রিল-মে মাসে সাধারণত বসন্তকাল থাকে যুক্তরাজ্যে; এবারের মে মাস ছিল ব্যতিক্রম। চলতি বছরের মে মাসে টানা তাপপ্রবাহ বয়ে গেছে দেশটির ওপর দিয়ে। এ সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বহু এলাকায় গরমজনিত সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন

একদিনে মরক্কো থেকে স্পেনের ঢুকল ৫০ হাজার লোক

২০২৬ সালের মে-জুন মাসের তাপপ্রবাহে যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই বৃদ্ধ বয়সের ছিলেন। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং গরমের কারণে সেসব সমস্যা বেড়ে যাওয়া মারা গেছেন— এমনও আছেন অনেকে।

ব্রিটেনের বিশেষজ্ঞরা আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান এবং দিনের উষ্ণতম সময়ে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তারা। সূত্র : ডেইলি মেট্রো, এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

দাবদাহে, যুক্তরাজ্যে

শেয়ার করুন: