শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন ৫ শর্ত যুক্তরাষ্ট্রের, তেহরানের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান সামরিক উত্তেজনা নিরসনে ইরানের সামনে পাঁচটি বড় শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শর্তগুলো মানলেই কেবল দুই দেশের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন। তবে তেহরান এই শর্তগুলোকে ‘অবাস্তব’ এবং ‘একতরফা’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এবং ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের তথ্যমতে, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হলো:
১. ইরানকে অন্তত ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।
২. ইরানের একাধিক পারমাণবিক স্থাপনার মধ্যে কেবল একটি স্থাপনা সচল রাখা যাবে।
৩. বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদের বড় একটি অংশ (অন্তত ২৫ শতাংশ) মুক্ত করা হবে না।
৪. অতীতে নিষেধাজ্ঞা ও নীতিগত সিদ্ধান্তের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য কোনো ক্ষতিপূরণ দেবে না যুক্তরাষ্ট্র।
৫. চুক্তি হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক হুমকির অবসান ঘটবে না, বিশেষ করে ইসরায়েলের হামলার হুমকি বহাল থাকবে।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন সব দাবি আদায়ের চেষ্টা করছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। তেহরান আলোচনার আগে ‘বিশ্বাস স্থাপনের’ জন্য পাল্টা পাঁচটি দাবি জানিয়েছে।

আরও পড়ুন

যুদ্ধে কতটা সংকটে ইরানের অর্থনীতি

এর মধ্যে রয়েছে-লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা, ইরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ পুরোপুরি মুক্ত করা, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সামরিক উদ্দেশ্য হাসিল করতে কূটনীতিকে আড়াল হিসেবে ব্যবহার করছে।অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, আলোচনার নামে নতুন কোনো সামরিক হামলা চালানো হলে তার জবাবে ‘আরও কঠোর ও বিধ্বংসী’ আঘাত হানা হবে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/নি

ইরান

শেয়ার করুন: