শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিতে একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ফলে জাহাজে আগুন ধরে যায়। হামলার শিকার জাহাজটির নাম এমএসসি ইশিকা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে শনিবার (৪ এপ্রিল) বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী এক্স-এ পোস্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সাথে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।

ইরানী নৌবাহিনী ও আইআরজিসি সূত্রে জানা গেছে, জাহাজটির বিরুদ্ধে আঘাত তৎক্ষণিকভাবে কার্যকর হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। তবে জাহাজের কর্মী ও সামগ্রিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশসীমায় উড্ডয়নের সময় চারটি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় দেশটি। এতে একটি এফ-১৫ই ফাইটার জেট, একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্যবস্তু হয়। একই দিনে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারও ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/নি

হরমুজ প্রণালিইরানইসরায়েল

শেয়ার করুন: