শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াল যুক্তরাষ্ট্র, তৃতীয় রণতরী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

পেন্টাগন সূত্রে জানা গেছে, গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করা এই রণতরী আফ্রিকার উপকূল পেরিয়ে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীগুলোর মধ্যে অন্যতম, যা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত।

এর আগে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিংকন এবং পরে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মোতায়েন করা হয়েছিল। তবে প্রযুক্তিগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে ইউএসএস ফোর্ড সম্প্রতি মধ্যপ্রাচ্য ছেড়ে মেরামতের জন্য ক্রোয়েশিয়ার দিকে রওনা দেয়। সূত্র : এএফপি

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইউএসএস ফোর্ড যখন অঞ্চল ছাড়ছিল, ঠিক সেই সময়ই ইউএসএস বুশ ভার্জিনিয়া থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে টানা সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ “অনির্দিষ্টকালের জন্য” বাড়ানোর ঘোষণা দেন।

 

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেয়ার করুন: